আয়কর বার্তা :বিভিন্ন দেশ থেকে এখন পর্যন্ত ২১ হাজার ৫০৮টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ইসি জানায়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়। তাদের মধ্যে ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন।